দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের দৌলতপুরে কালিগঙ্গা নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিয়েনপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। পরে শরিফুল ইসলাম ও আমজাদ হোসেনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় তাদের ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কালিগঙ্গা নদীর নাব্যতা রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই